‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

বগুড়া শেরপুরে কিশোরের আত্মহত্যা



আব্দুল মোমিন শেরপুর  বগুড়া প্রতিনিধি 



বগুড়ার শেরপুরে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে ইউসুফ আলী (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।


সোমবার (৩১ জুলাই) দুপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিহত ইউসুফ আলী উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামের শাহিন আলীর ছেলে। নিহতের মামা নুর আলম জানান, ইউসুফের মা মারা যাওয়ার পর থেকেই সে আমাদের বাড়ি থাকতো এবং রাজমিস্ত্রির কাজ করত। গত রাতে বাবার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার মনোমালিন্য হয়। এরপর রাতের খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাত পৌনে ১২টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় গরমে সবাই বাহির হই। কিন্তু ইউসুফ আলী বাহিরে না আসায় তার নানি নুরজাহান বেগম তাকে ডাকাডাকি করে। এতে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁক দিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে তীরের সঙ্গে ঝুলতে দেখে। তখন তার চিৎকারে আশে পাশের সবাই গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় থেকে নামানো হয়।


পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, ইউসুফ আলী মির্জাপুর এলাকায় একটি মেয়েকে ভালোবাসত। মেয়েটি তাদের বাড়িতেও আসত। কিন্তু পরিবারের সম্মতি না থাকায় ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এ খবর পেয়ে সে আত্মহত্যা করে।

 

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, এ ঘটনায় শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্ত করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর