কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন’র সাথে কক্সবাজারের বিচারকদের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজার সফররত রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে কক্সবাজার জেলা বিচার বিভাগের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।


মঙ্গলবার (৩১ জুলাই) সকালে কক্সবাজার সমুদ্র পাড়ের “জলতরঙ্গ” রিসোর্টে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর নেতৃত্বে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, ২ ও ৩ বিচারক (জেলা জজ) যথাক্রমে মো: মোসলেহ উদ্দিন, মো: নুরে আলম ও মো: আবু হান্নান, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২, ৩ ও ৪ যথাক্রমে মোঃ সাইফুল এলাহী, মো: আবদুল কাদের ও মোঃ মোশারফ হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোছা: রেশমা খাতুন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ, সিনিয়র সহকারী জজ ওমর ফারুক, কক্সবাজার জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর সভাপতি বেদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।



সাক্ষাতকালে কক্সবাজার বিচার বিভাগের বিজ্ঞ বিচারকগণ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে পরস্পর কুশল বিনিময় করেন।

এসময় কক্সবাজার বিচার বিভাগের মামলা নিষ্পত্তির হার সহ সার্বিক বিষয়াদি জেনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সন্তোষ প্রকাশ করেন বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছে।


প্রসঙ্গত, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ছিলেন। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত ৩০ জুলাই ২ দিনের সফরে কক্সবাজার আসেন।

Tag
আরও খবর