কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমান রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমান রাইফেল ও পিস্তলের গুলি উদ্ধার করেছে শাহপুরী হাইওয়ে থানা পুলিশ।


শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার পালংখালী গয়ালমারা এলাকায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এফএএম সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সুমন তালুকদার, এটিএসআই মোঃ তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়।


হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের পালংখালী গয়ালমারা মোড় নামক স্থানে একলোক পায়ে হেঁটে সামনে যাওয়ার সময় পুলিশ দেখে উল্টো দিকে হাটা শুরু করলে পুলিশ অজ্ঞাত লোকটিকে দাঁড়াতে বলে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পাহাড়ের জঙ্গলের ভিতরে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতর পলিথিন দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১৫০ (দেড়শত) রাউন্ড রাইফেলের গুলি এবং ১০০ (একশত) রাউন্ড পিস্তলের গুলি সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


তিনি আরও বলেন, অজ্ঞাত পলাতক আসামির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন এবং এর পেছনে বড় কোনো চক্র আছে কি না তা, খতিয়ে দেখা হচ্ছে।

Tag
আরও খবর