কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কক্সবাজার পাহাড় থেকে ঘাড়কাটা শিশুর লাশ উদ্ধার

কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকা থেকে অজ্ঞাত এক শিশুর ঘাড়কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী নিহত শিশুর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের পরিহিত জীর্ণশীর্ণ পোষাক দেখে টোকাই বা পথশিশু হতে পারে বলে মনে করা হচ্ছে।


কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা জানান, দুপুরে কক্সবাজার শহরের জেল গেইট কাটা পাহাড় এলাকার নির্জন স্থানে এক শিশুর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

“ নিহত শিশুটিকে ঘাড়কাটা আঘাত নিয়ে মৃতাবস্থায় পাওয়া গেছে। তার পরিচয় না মিললেও জীর্ণশীর্ণ পোষাক দেখে ধারণা করা হচ্ছে, কোন টোকাই বা পথশিশু হতে পারে। “

তারপরও নির্জনস্থানে লাশ পাওয়া যাওয়ায় পুলিশ ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা করছে বলেন, পরিদর্শক (তদন্ত)।



ঘটনাটি কারা, কি কারণে সংঘটিত হয়েছে- সেই ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Tag
আরও খবর