মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ আইস ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক দু’টি অভিযানে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে, শুক্রবার (২৮ জুলাই) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে আনুমানিক ২ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে নাজিরপাড়া গ্রাম থেকে মাদকের একটি চালান বিক্রির উদ্দেশ্যে টেকনাফ শহরের দিকে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় গমন করে নাজিরপাড়া গ্রামের প্রধান সড়কের উপর উঠলে দূর থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায়। এ সময় টহলদল ঐ ব্যক্তিকে ধাওয়া করলে দূর থেকে বিজিবি টহলদলকে দেখা মাত্রই দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতর পালিয়ে যাওয়ার সময় তার হাতে থাকা একটি ব্যাগ মাটিতে পড়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে চোরাকারবারির ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়। পরবর্তীতে টহলদল গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করলেও কোন চোরাকারবারি কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।



এছাড়া অপরদিকে গোপন তথ্যের ভিত্তিতে, শনিবার (২৯ জুলাই) ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে আনুমানিক ১০০ গজ উত্তর-পশ্চিমে দিকে নাইট্যংপাড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপি থেকে দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কেওড়া বনের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।


কিছুক্ষণ পর টহলদল ২ জন ব্যক্তিকে নাফনদী অতিক্রম করে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর থেকে টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই দ্রুত দৌড়ে পালানোর সময় তাদের হাতে থাকা একটি পোটলা মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারিরা রাতের অন্ধকারের সুযোগে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে একটি পোটলার ভিতর থেকে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করে। পরবর্তীতে টহলদল সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারিদেরকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।


তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করে পরবর্তীতে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Tag
আরও খবর