কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাত পোহালেই স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন : উচ্ছ্বসিত নেতা কর্মীরা

আজ রাত পোহালেই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলা শাখার সম্মেলন। দীর্ঘ ১৪ বছর পরে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলার ত্রিবার্ষিক সম্মেলন আগামী শুক্রবার। এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। কক্সবাজার গোলচত্ত্বর মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে কক্সবাজারের প্রত্যেকটি ইউনিয়ন, উপজেলার নেতাকর্মীদের বিশাল জমায়েত হবে বলে আশা করছেন আয়োজকেরা।


আজ ২৭ জুলাই (বৃহস্পতিবার) সম্মেলন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে সম্মেলন প্রস্তুতি পরিষদ।



সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক রহিম উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য জাবেদুল আজম মাসুদ, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব এড.একরামুল হুদা।


এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি পরিষদ সদস্য শম্ভুনাথ চক্রবর্তী, আব্দুর রহমান, নূর আল হেলাল, জয়নাল আবেদীন, ওসমান সরওয়ার, রুস্তম আলী চৌধুরী, মাহবুর আলম, আলী আহমদ, ফাহাদ আলী ফাহাদ, মোরশেদ হোসাইন তানিম, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মিডিয়া উপ কমিটির আহবায়ক শহীদুল আলম,সদস্য সচিব অন্তিক চক্রবর্তী, মিডিয়া উপ কমিটির সদস্য এস এম রিয়াদ আরেফিন রিমন, সজল দাশ প্রমুখ।


উল্লেখ্য,২৮ জুলাই শুক্রবার বিকাল ৩ টায় কক্সবাজার বীরমুক্তিযোদ্ধা মাঠে (গোলচত্ত¡র মাঠ) সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গাজী মেজবাউল হোসেন সাচ্চু । প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ জনাব আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। এছাড়া কক্সবাজার জেলার সংসদ সদস্য,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ এবং জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।


এসময় নেতৃবৃন্দ বলেন,বিগত দিনের ন্যায় আগামীর লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই সংগ্রামে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখবে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

৩ ঘন্টা ১৩ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১৪ ঘন্টা ৬ মিনিট আগে