নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বিএনপি-জামায়াত নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায়: আ ক ম মোজাম্মেল হক

বিএনপি-জামায়াত নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে চায়: আ ক ম মোজাম্মেল হক



বিএনপি-জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরের দিকে নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।  মন্ত্রী বলেন, সারা পৃথিবীর মানুষ  বলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু যারা বাংলাদেশের ভালো চায়না তারা তা মেনে নেয় না। তাই সময় সুযোগ পেলেই মিথ্যাচার করে। বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, মূলত বাংলাদেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে, এদেশকে অস্থিতিশীল করতে তারা মরিয়া। 


এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।   চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা রাব্বানী উল্লাহ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমূখ।  এ সময় চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলার ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন,


আরও খবর