সব ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী কবে কমবে লোডশেডিং, যা জানা গেল এলডিসি উত্তরনে সময় চাইল বাংলাদেশ যশোরে শিবিরের বাছাইকৃত কর্মী সমাবেশ অনুষ্ঠিত আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী এনসিপিতে যোগ দিলেন ইসহাক, রনি ও কাফি সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’ পীরগাছায় জামায়াতের আরও দুটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা সাতক্ষীরায় বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ ১ মহিলা আটক আদমদীঘিতে পুকুর খনন করে মাটি বহন করায় ৭০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পরিবর্তন সিটিজেন চার্টারে পূর্ণাঙ্গ সেবার নিশ্চয়তা ২৫ কুড়িগ্রাম-১ সংসদ সদস্যর তত্বাবধানে যশোর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি অসুস্থ: হাসপাতালে ভর্তি সাতক্ষীরা কালিগঞ্জে ৩৩৬০ কেজি রাসায়নিকযুক্ত আম জব্দ ২৩ এপ্রিল সাতক্ষীরার পারকুমিরা গণহত্যা দিবস শ্রীমঙ্গলে নির্ভীক সাংবাদিক এহসান এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ বিএনপির সামনে পাহাড়সম চ্যালেঞ্জ: ক্রাইসিস গ্রুপের সতর্কতা রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

২৯ জুলাই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-07-2023 01:07:37 pm

কয়লাচালিত মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি আগামী ২৯ জুলাই পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এই ইউনিটের উৎপাদন ক্ষমতা ৬০০ মেগাওয়াট। কর্মকর্তারা আগামী ডিসেম্বর নাগাদ বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালুর আশা করছেন।   

প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বাসসকে বলেন, ‘২৯ জুলাই দু’টি ইউনিটের মধ্যে প্রথমটি (মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের) পরীক্ষামূলকভাবে চালু হবে।’

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের ডিসেম্বরে ইউনিটটি নিয়মিত উৎপাদন প্রক্রিয়ার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।   

প্রকল্প পরিচালক আরো বলেন, প্ল্যান্টের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১২শ’ মেগাওয়াট, আগামী মার্চ বা এপ্রিল মাসে পুরোদমে উৎপাদনের যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে এটি পুরোপুরি চালুর পূর্ব পরিকল্পনা ছিল।

সরকারের মেগা প্রকল্পগুলোর অন্যতম মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটি জাপানের সহায়তার মোট প্রায় ৫১,৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এবং এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম।   

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পুরো প্ল্যান্টে প্রতিদিন ১০ হাজার টন ও প্রতিটি ইউনিটে ৫ হাজার টন কয়লা প্রয়োজন হবে। এখন পর্যন্ত ২ লাখ টন কয়লা সংরক্ষণ করা হয়েছে এবং ৬৫ হাজার টন আগামী ৭ আগস্ট উৎপাদন এলাকায় পৌঁছাবে।

প্রকল্প পরিচালক জানান, জাহাজ থেকে সরাসরি ট্যাঙ্কে কয়লা আনলোড করার জন্য প্রকল্প এলাকায় দুটি জেটির পাশাপাশি ১.৭ মিলিয়ন টন স্টোরেজ ক্ষমতার চারটি ট্যাঙ্ক ইতোমধ্যে নির্মিত হয়েছে।

ট্যাঙ্কগুলোর ৬০ দিনের জন্য কয়লা সংরক্ষণের সক্ষমতা রয়েছে। জাহাজ থেকে কয়লা আনলোড করতে দেড় থেকে দুই দিন সময় লাগবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কয়লা খালাস করা পরিবেশবান্ধব হবে, কারণ, কয়লা সরাসরি জেটি থেকে ট্যাঙ্কে অফলোড করা হবে।

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নে ১ হাজার ৬০৮ একর জমির ওপর স্থাপিত হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের স্থান পরিদর্শনকালে বাসস প্রতিনিধি দেখতে পান, কয়লা উত্তোলনের জন্য দুটি জেটি এবং কয়লা সংরক্ষণের জন্য চারটি ট্যাংক নির্মাণসহ প্রকল্পের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে।

মাতারবাড়ি গভীর বন্দর ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সাইটের কাছে এলএনজি ও এলপিজি টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্রের ২৫ বছরের জন্য আজীবন ছাই সংরক্ষণের জন্য দুটি পৃথক ছাই পুকুর রাখা হয়। একটির আয়তন ৯০ একর ও অন্যটির ৬০০ একর জুড়ে বিস্তৃত। কয়লা সংরক্ষণের জন্য ৮০ একর জমিতে কোল ইয়ার্ড তৈরি করা হয়েছে।

বাংলাদেশ সরকার এবং জাইকার মধ্যে ১৬ জুন, ২০১৪ তারিখে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

 প্রকল্প ব্যয়ের মধ্যে প্রকল্প সহায়তা হিসেবে জাইকা ৪৩,৯২১ কোটি টাকা এবং অবশিষ্ট ৭,৯৩৩ কোটি টাকা বাংলাদেশ সরকার ও পিসপিজিসিবিএল-এর নিজস্ব তহবিল থেকে প্রদান করা হচ্ছে।

এ প্রকল্পের দু’টি অংশ আছে-যার একটি বিদ্যুৎ কেন্দ্র ও অন্যটি বন্দর। সূত্র: বাসস

আরও খবর

69eb94443aef9-240426100316.webp
কবে কমবে লোডশেডিং, যা জানা গেল

১ ঘন্টা ৫৫ মিনিট আগে