বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উপলক্ষে নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভা অনুষ্ঠিত



পাঠক প্রিয় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে নড়াইলে  বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।র‌্যালীতে জেলার সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়।র‌্যালী শেষে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খান শাহাবুদ্দিন।প্রেসক্লাবের সভাপতি বিটিভি’র জেলা সংবাদদাতা বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: কামরুজ্জামান।দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি কার্তিক দাস, দৈনিক আজকের পত্রিকার লোহাগড়া প্রতিনিধি এসএম জহুরুল হক মিলু, হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি অশোক কুন্ডু।উপস্থিত ছিলেন দৈনিক ওশান পত্রিকার নির্বাহী সম্পাদক গুলশান আরা,অবসরপ্রাপ্ত শিক্ষক ভক্ত সরকার,একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ফরহাদ খান, দৈনিক দেশরুপান্তর ও এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলু, বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা সুজয় বকসী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন,দৈনিক খোলাচোখ প্রতিনিধি মো: মাসুদ পারভেজ,সাংবাদিক আব্দুল হামিদ শেখ, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি এসকে সুজয়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বক্তারা বলেন, দৈনিক আজকের পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অল্প সময়ে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।পাঠকের খোরাক মেটাতে পত্রিকাটির নিয়মিত কলাম ইতোমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। 

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৯ ঘন্টা ৩২ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে