মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

ঈদগাঁও বাজারে গ্রোথ সেন্টার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

  1. সরকারের দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ঈদগাঁও মাছ বাজারে গ্রোথ সেন্টার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।


২৬ জুলাই (বুধবার) রাতে বাজার এলাকায় কাজ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। পরে মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।


চার তলা ফাউন্ডেশনের দুইতলা বিশিষ্ট মাছ বাজারে ৪ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপনে করা হয়।



উক্ত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি শাহনেওয়াজ মিন্টু।


উদ্বোধনীয় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, সদর ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তারেক আজিজ,সাবেক উপজেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন তাহের চৌধুরী হিমুসহ আরো অনেকে।


এই অনুষ্ঠানে রাজনৈতিক,ব্যবসায়ী প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ ব্যবসায়ীও অংশ নেন।


উল্লেখ্য যে, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের দীর্ঘ তিন বছরের প্রচেষ্টা ও ব্যবসায়ীদের দুর্দশা লাঘবে বহুল প্রতীক্ষিত এই মার্কেট ভবন স্থাপনে ব্যবসায়ী মহলের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।

Tag
আরও খবর