কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

দোলনা চুরির অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

কক্সবাজারের টেকনাফে এক দোকান থেকে শিশুদের দোলানা চুরির অভিযোগে রফিকুল ইসলাম(২৬) নামে আমর্ড পুলিশ (এপিবিয়ন) এক পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত হয়েছেন।


বরখাস্ত হওয়া পুলিশ সদস্য টেকনাফ জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পে (১৬ এপিবিএন) কর্মরত ছিলেন। বর্তমান তিনি কক্সবাজার বিএন সদরে কর্মরত।


মঙ্গলবার (২৬জুলাই) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ পৌরসভার সামনে নাছির উদ্দিনের ম্যাট্রেসের দোকান নামে এক দোকানে এই ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী।


তিনি বলেন, দোলনা চুরি করতে গিয়ে আটক হওয়া এক পুলিশ সদস্যের (কনস্টেবল) চুরির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় মামলাসহ পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।


এ বিষয়ে দোকানের মালিক মোহাম্মদ নাছির উদ্দিন বলেন,একজন ভদ্রলোক দোকানে এসে পুলিশ পরিচয় দিয়ে শিশুদের দোলনাটি কেনার জন্য দাম জানতে চান! পরে আমি দোকান এক পার্শ্ববর্তী একটা খাবার দোকানে নাস্তা করতে যায়। এসে দেখি পুলিশ সদস্য যে দোলনা দাম করেছে সেটি নেই। তখন দোলনাটি খুঁজলে এক দোকানদার খবর দেয় তার দোকানে বিক্রি করতে গেছে। এ খবরে ওই দোকানে ছুটে যাই। গিয়ে দেখি দোলনাটি তার সঙ্গে রয়েছে। পরে আমি স্থানীয়দের সহায়তায় তাকে টেকনাফ থানায় নিয়ে আসি।


এই বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি তদন্ত নাছির উদ্দীন মজুমদার বলেন, কয়েকজন দোকানীর দোলনা চুরির অভিযোগে এক পুলিশ সদস্য সোর্পন করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag
আরও খবর