কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

মির্জাগঞ্জে মায়ের সাথে রাগ করে কিশোরের আত্মহত্যা

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ ব্যবহৃত মোবাইল নিয়ে আটকে রাখায় মায়ের সাথে রাগ করে তামিম হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯ টায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের মৃধা বাড়িতে নিজ ঘরের বারান্দার রুয়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয় ওই কিশোর।

নিহত কিশোর একই গ্রামের সৌদি প্রবাসী নজরুল মৃধার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত তামিন মোবাইলের প্রতি খুবই আসক্তি ছিলেন। ঠিকমতো খাওয়া-দাওয়া করতেন না। তাই তার মা তহমিনা বেগম তার সাথে রাগারাগি করে মোবাইল নিয়ে আটকে রেখে ঘরের অন্য রুমে কাজে ব্যস্ত ছিলেন। এরপর ছেলেকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে একপর্যায়ে ঘরের বাইরে গিয়ে বারান্দার রুয়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় সে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে রসি কেটে লাশ নিচে নামায়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক রাসেলের কাছে নিয়ে গেলে সে পরীক্ষা করে মৃত্যু হয়েছে বলে জানান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ আওলাদ বিশ্বাস মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর