কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কক্সবাজার শহরে অনুমোদনবিহীন ভবনে কউকের অভিযান : ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন নির্মাণাধীন ভবন এবং অনুমোদিত ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ(কউক)।


সোমবার (২৪ জুলাই) কক্সবাজার পৌরসভার পাহাড়তলী,টেকপাড়া এবং রুমালিয়ারছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে অনুমোদনবিহীন ১টি দুইতলা, ১টি একতলা এবং নকশা বহির্ভূত নির্মাণের জন্য অনুমোদিত ১টি চারতলা ভবনসহ মোট ৩টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ভবনগুলোর আংশিক অংশ ভেঙে দেওয়া হয়।


এসময় ভবন মালিকদের সর্বমোট ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা এবং সাইটের সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।


অভিযান পরিচালনা করেন কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুল হাসেম।


তিনি বলেন,অননুমোদিত ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে ।

Tag
আরও খবর