কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

পেকুয়ায় বন্যহাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে জাফর(৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জাফর দুই সন্তানের বাবা। সে বারবাকিয়া রেঞ্জের আওতাধীন সামাজিক বনায়নে শ্রমিক হিসেবে কাজ করত।


মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ডলুবনিয়ার এনাইস্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত জাফর টইটং ইউনিয়নের আবাদিঘোনা এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



তার সহকর্মীরা জানান, বাগানের কাজ শেষে বাড়ি যাচ্ছিল জাফর। পথিমধ্যে হাতির সামনে পড়ে আক্রমণের শিকার হন তিনি। একপর্যায়ে হাতিটি জাফরের বুকে প্রচণ্ডভাবে আঘাত করে। এতে ঘটনাস্থলে জাফরের মৃত্যু হয়। হাতি চলে যাওয়ার পর অন্যান শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।


বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে।


পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর