মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

মোবাইল চোর সন্দেহে নিজ বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার চকরিয়ায় মোবাইল চোর সন্দেহে শেফায়েত হাবিব(২০) এক যুবককে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে।


মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলা কালাগাজী সিকদার পাড়া ও স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাবেদ।


তিনি স্থানীয়দের বরাতে বলেন, নিহত যুবকের বন্ধু তারিকুল ইসলাম মিশুর(২০)একটি মোবাইল চুরির ঘটনা কে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।


আসামি তারিকুল ইসলাম মিশুর একটি এন্ড্রয়েড মোবাইল চুরির পরে সে একজন বৈদ্য (তান্ত্রিক) থেকে জানতে পারে যে মোবাইল নিহত যুবকের কাছে রয়েছে । পরে এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে বাকবিতন্ডায় হয়।বাকবিতন্ডার এক পর্যায়ে তারিকুল ইসলাম মিশু বন্ধু শেফায়েত হাবিবকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। তাকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় (২৫জুলাই) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।


ওসি আরো বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের কেউ থানায় এজাহার দিলে মামলা রেকর্ড হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Tag
আরও খবর