কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

টেকনাফ র‌্যাবের অভিযানে মাদক ও অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত আসমী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ থানাধীন আলীর ডেইল এলাকায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত মোস্তফা কামাল (৩১) নামে এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।


গ্রেফতারকৃত আসামি হলেন,টেকনাফ সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ড আলীর ডেইল এলাকার হাকিম আলীর ছেলে মোস্তফা কামাল (৩১)।


কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন আলীর ডেইল এলাকায় মাদক ও অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে।


উক্ত অভিযানে র‌্যাবের আভিযানিক দল বর্ণিত এলাকা থেকে মাদক ও অস্ত্র মামলার গ্রেফতারী ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী বর্ণিত মাদক ও অস্ত্র মামলার সাথে জড়িত এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে মর্মে জানা যায়। উল্লেখ্য, ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-১০, তারিখ-৩ জুলাই ২০২০ খ্রিঃ, জিআর নং-৫৪৭/২০, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(গ)/৪১ এবং মামলা নং-০৯ (০৭)২০, জিআর নং-৫৪৬/২০, ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ (এ)/১৯ (এফ) ধারায় মোতাবেক মামলা রয়েছে।


তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলার গ্রেফতারী পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর