কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

সুনামগঞ্জ -২ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডক্টর সামছুল হক চৌধুরী গণসংযোগ অব্যাহত

এমপি পদপ্রার্থী।



আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ২ (দিরাই- শাল্লা) আসনে থেকে প্রচার প্রচারণা, কুশল বিনিময় ও গনসংযোগ অব্যাহত রেখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি, ডক্টর সামছুল হক চৌধুরী।। 


বুধবার (২৪ শে জুলাই) সকাল থেকে সন্ধা পর্যন্ত দিরাই শাল্লা সামারচর বাজারে এ গণসংযোগ করেন তিনি। এ সময় উক্ত এলাকার ব্যবসাহায়ীসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি দোয়া ও সমথর্ন কামনা করেন।


ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, আমি আপনাদেরই সন্তান আমি বিগতদিনে আপনাদের পাশে থেকেছি আমার সাধ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। করোনা ভাইরাস / বন্যা /বজ্রপাত দূর্যোগ সহ বিভিন্ন সংকটময় পরিস্তিতি মোকাবেলায় অসহায় মানুষদের পাশে থেকে তাদের কে সহযোগিতা করেছি। আমি সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আরো সামনে এগিয়ে যেতে উৎসাহ পাবো।


তিনি আরও বলেন, জেলার সবচেয়ে বড় এলাকা ও বেশি ভোটার নিয়ে গঠিত এ আসন প্রতিদ্বন্দ্বীতা করতে হলে প্রার্থীকে এমন ব্যাক্তি হতে হবে যিনি মাঠে ময়দানে সব সময় থাকেন। নেতা- কর্মীরা যাকে সুখে- দুঃখে কাছে পান, যারা মাঠে ময়দানে সমস্যা বোঝেন। এ আসনে যিনিই ভবিষ্যতে এমপি হবেন তাকে উন্নয়ন বরাদ্দ সেভাবে ন্দ্বিগুণ আদায় করার মতো চিন্তা ও যোগ্যতা থাকতে হবে।  আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। অতীতের ন্যায় আগামীতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


এছাড়াও তিনি সামারচর বাজারে জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং উপস্থিতি মুসল্লিদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন। উক্ত কার্যক্রমে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।।

Tag
আরও খবর