কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ দশ ‘ছিনতাইকারী’ আটক

কক্সবাজার শহরে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককরা সবাই ছিনতাইকারী বলে দাবি করেছে সংস্থাটি। সোমবার (২৪জুলাই) মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত কক্সবাজার পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ছিনতাইকারীরা হলেন,মোঃ খোরশেদ আলম(২০),মোবারক হোসেন(২২),শহিদুল ইসলাম(১৯),ওয়াসিম(২৬), মোহাম্মদ রুবেল প্রকাশ পুতু(২২),মোঃ জাফর আজম(৩৫),মোহাম্মদ রুবেল(৩৭),মোঃ সাবের প্রকাশ সাগর(২৩), শাকিল (২৬),জাকির (৩৪)। তরা সবাই কক্সবাজার বাসিন্দা বলে জানান সংস্থাটি।


সোমবার বেলা ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ওসি মোহাম্মদ জহির হোসেন, পিপিএম(বার)। তিনি জানান, রাতে গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি- একদল সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন অংশে বিভক্ত হয়ে কক্সবাজার পৌর এলাকার একাধিক স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আমাদের একটি টিম অভিযান পরিচালনা করে ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে মূলহোতাসহ ছিনতাইকারী দলের ১০ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।


আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি কর্মকর্তা জানান, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তারা কক্সবাজার সমুদ্র সৈকতসহ পৌরসভার বিভিন্ন এলাকায় ক্ষুর-চাকু ও দেশিয় অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও খবর