কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

ঈদগাঁওয়ের বহু অপকর্মের হোতা শিমুল পুলিশের খাঁচায়

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বহু অপকর্মের হোতা ছৈয়দ আলম শিমুলকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার ( ২৪ জুলাই) গভীর রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আওলীয়াবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কবিরের নির্দেশে এ এস আই আবদু রশিদের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।



গ্রেফতারকৃত শিমুল বর্ণিত এলাকার কালা মিয়ার ছেলে। এলাকার লোকজন জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজি,অপহরণ,পাসপোর্ট দালালিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।


 


৫/৯/২০২১ ইং তারিখে সে কক্সবাজার পাসপোর্ট অফিসে দালালি করতে গিয়ে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিল।




জানা যায় সে বিভিন্ন সময় বিভিন্ন মামলায় গ্রেফতার হলে ও থেমে নেই তার অপকর্ম। কখনো পুলিশ কর্মকর্তার নাম ভাঙিয়ে, আবার কখনো ম্যজিষ্টেটের ড্রাইভার পরিচয়ে থেমে নেই তার অপকর্ম।


এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম কাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছৈয়দ আলম শিমুল চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে’।

Tag
আরও খবর