ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

রোহিঙ্গাদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ শুরু

কক্সবাজারের উখিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় ক্যাম্প-৫ এ আজ রবিবার হতে রোহিঙ্গা স্কুলের শিক্ষকদের দাবা প্রক্ষিণ কর্মসূচী শুরু হয়েছে। এশিয়ান দাবা ফেডারেশনের আর্থিক পৃষ্ঠপোষকতা, বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং সাউথ এশিয়ান চেজ কাউন্সিল, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, ইউনিসেফ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় এই কার্যক্রম শুরু হয়।


রোহিঙ্গা ক্যাম্পের স্কুলসমূহে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের দাবা খেলা শেখানের জন্য এ প্রশিক্ষণ কর্মসূচী আয়োজনের মূল লক্ষ্য। আজ সকালে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সংযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আহসান হাবিব। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন, ফিদে ট্রেইনার ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ, ইউনিসেফের এডুকেশন অফিসার মো. তানভীর রহমান ভূঁইয়া, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট-এ ফোকাল মো. আবুল কাশেম মজুমদার ও জেএইচইউসিসিপি এর প্রোগ্রাম কোর্ডিনেটর মেহেদী কায়সার।


এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফের কমিউনিকেশন অফিসার আলম ফারভিস ও মো পাভলো এবং ইউনিসেফের স্পেশিয়াল ভিজিটর টিচার্স কলেজ সিলুম্বা ইউনিভার্সিটির ক্রিস হেন্ডারসন।


রোহিঙ্গা স্কুলের বিভিন্ন ক্যাম্পের ৩০ জন স্কুল শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ দিচ্ছেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ ও ফিদে ট্রেইনার শওকত হোসেন পল্লব।


অংশগ্রহণকারী স্কুল শিক্ষকরা অত্যন্ত আগ্রহ সহকারে এ ইভেন্টে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী শিক্ষদের দাবা খেলা ও আইন-কানুন শেখার বিভিন্ন বই প্রদান করা হয়েছে। স্কুলের শিক্ষকদের আশা, রোহিঙ্গা স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা অত্যন্ত আগ্রহ নিয়ে দাবা খেলা শিখবে এবং দাবা খেলে তারা আনন্দ লাভ করবে। একই সঙ্গে দাবা খেলার চর্চার মাধ্যমে তারা লেখাপড়ায় আরও মনোযোগী হবে। প্রশিক্ষণ শেষে ৩০ স্কুলের প্রত্যেকটি স্কুল ১০ সেট করে দাবা বোর্ড ঘুঁটি প্রদান করা হবে।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে