মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

হ্নীলায় ৬০হাজার ই*য়া*বা*সহ এক মাদক কারবারী গ্রেফতার-১ ; পলাতক-১

র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের পশ্চিম ফুলের ডেইল এর অন্তর্গত টেকনাফ টু কক্সবাজারগামী সড়ক হয়ে একটি ব্যাটারীচালিত অটোরিক্সাযোগে কতিপয় মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অন্যত্র বিক্রয়/স্থানান্তরের উদ্দেশ্যে গমন করছে। এমন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই ২০২৩ খ্রিঃ রাত অনুমান ০১.০০ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ পরিচালনার করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে অটোরিক্সা চালক মোঃ রমজান আলী নামে এক মাদক কারবারীকে গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও অটোরিক্সাটি তল্লাশী করে অটোরিক্সার পিছনের সীটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর হতে *সর্বমোট ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার* করা হয়। 


গ্রেফতারকৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় *মোঃ রমজান আলী (২৩)*, পিতা-আব্দুল গফুর, মাতা-মাহমুদা বেগম, সাং-ওয়াবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই অজ্ঞাত আরো ২/৩ জন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়। আটককৃত মাদক কারবারী জানায়, সে এবং অজ্ঞাত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। 


উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও অজ্ঞাত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Tag
আরও খবর