মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে কুতুবদিয়ার দুই লাখ মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া। দীর্ঘ ৫০ বছর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বদলে গেছে এই দ্বীপের দুই লাখ মানুষের জীবনযাত্রার মান। এক সময় সন্ধ্যা নামলেই অন্ধকারে তলিয়ে যাওয়া দ্বীপটির মানুষের বাড়িঘরেও লেগেছে বিদ্যুতের আলোকচ্ছটা। বিদ্যুতের কারণে উপজেলার প্রায় সবখানেই আর্থ-সামাজিক ও অর্থনৈতিক ব্যাপক উন্নয়ন হয়েছে।

কুতুবদিয়ার বাসিন্দারা জানান, একটা সময় দেশের আর্থ সামাজিক থেকে অনেক পিছিয়ে ছিল। আধুনিক কৃষি, শিক্ষা, চিকিৎসা পাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এখন এই দ্বীপে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

একসময় সমুদ্রের উত্তাল ঢেউ ঝুঁকি নিয়ে প্রসূতি মায়েদের নিয়ে যাওয়া হতো অপর প্রান্তে চকরিয়া বা কক্সবাজারে। এখন আর সমুদ্র পাড়ি দিতে হয় না। বিদুৎ আসায় উপজেলা হাসপাতালেই হচ্ছে অস্ত্রোপচার।

সরেজমিনে দেখা গেছে, কয়েক মাস আগে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়ায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরুর পর এই দ্বীপের মানুষের জীবনমান পরিবর্তন হতে শুরু করেছে। বিদ্যুতের আলোয় ঝলমল করে উঠাছে কুতুবদিয়ার রাস্তা-ঘাট, ঘরবাড়িসহ উপজেলা সদরের বড়ঘোপ বাজার।

বিদ্যুৎ বরাবরই কুতুবদিয়ার মানুষের কাছে স্বপ্ন ছিল। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখানকার মানুষের কথা শেখ হাসিনার সরকার ছাড়া কেউ ভাবেনি।

শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে ২০২০ সালে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে ‘হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন’ প্রকল্প হাতে সরকার। গত জুন মাসে প্রকল্পটি শেষ হয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি থেকে পেকুয়ার মগনামা ঘাট পর্যন্ত ৩৩ কেভি রিভার ক্রসিংসহ লাইন নির্মাণ করা হয়। সেখান থেকে সাগরের তলদেশে ফাইবার অপটিকসহ ৫ কিলোমিটার ডাবল সার্কিট সাবমেরিন লাইন নির্মাণের মাধ্যমে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ দিতে কুতুবদিয়ায় নির্মিত হয়েছে দুই কিলোমিটার বিতরণ লাইন। এই দ্বীপে প্রায় একশ বর্গ কিলোমিটার এলাকায় বর্তমানে প্রায় দুই লাখ মানুষ বসবাস করেন। ১৯৮০ সালে জেনারেটরের মাধ্যমে প্রায় ৬শ গ্রাহকদের সান্ধ্যকালীন কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয়েছিল। পরে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বন্ধ করা হয়। এরপর বিভিন্ন সময় স্বল্প আকারে বিদ্যুৎ সরবরাহ করে পিডিবি।

চকরিয়া বিদ্যুৎ উন্নয়ন বৌর্ডের নির্বাহী প্রকৌশলী ও কুতুবদিয়ার আবাসিক প্রকল্প দপ্তরের প্রকৌশলী মো. রিয়াজুল হক বলেন, ‘এই এলাকায় জেনারেটরের মাধ্যমে দিনে চার পাঁচ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হতো। সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা বিদ্যুৎ সরবরাহ করা হতো। এখন ২৪ ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর তঞ্চঙ্গা বলেন, ‘স্বাধীনতার পর থেকে এখানে বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ আসার পর এখানকার মানুষের জীবনমান পরিবর্তন হতে শুরু করেছে। ক্ষুদ্র শিল্প করার দিকে মানুষের আগ্রহ বেড়েছে। মৎস ও বরফ শিল্পের অনুমোদনেরর জন্য যোগাযোগ করছে স্থানীয় উদোক্তারা।

কুতুবদিয়া উপজেলা সদরের বড়ঘোপ বাজারে ব্যবসায়ী করিম উদ্দিন বলেন, ‘কুতুবদিয়ার মানুষের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুতুবদিয়ায় বিদ্যুৎ আসবে কখনো ভাবিনি। ১২ এপ্রিল রাত থেকে আমরা বিদ্যুৎ পেয়েছি। প্রধানমন্ত্রীকে আমাদের ধন্যবাদ।’

বড়ঘোপ বাজার কলেজের মুদি দোকানের ব্যবসা করেন মো. আজিজ মিয়া। তিনি বলেন, ‘আগে চাল-ডাল, আটা-ময়দারসহ নান নিত্যপন্য বিক্রি করতে পারতাম। আগে আইসক্রিম বিক্রি করতে পারতাম না, বিদুৎ আসায় তিন মাস ধরে আইসক্রিম বিক্রি করছি।’

Tag
আরও খবর