ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

দৈনিক মজুরি ১ হাজার টাকাসহ ১৩ দফা দাবিতে খামার শ্রমিকদের অবস্থান ও বিক্ষোভ মিছিল

চাকুরি স্থায়ী করন, দৈনিক মজুরি ১ হাজার টাকাসহ ১৩ দফা দাবিতে অফিসের সামনে অবস্থান ও খামার গুলোতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার শ্রমিক ইউনিয়ন। কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসাবে আজ সোমবার সকাল সাড়ে ১০ টার সময় দাবি আদায়ের লক্ষে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাট এলাকায় অবস্থিত আঞ্চলিক খামার গুলোতে এ অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ মিছিল করে খামার শ্রমিকরা।

অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ মিছিলে রাজশাহী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মন্টু উরাও বলেন, খামারে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক হিসেবে ২৫-৩০ বছর যাবৎ সৎ ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসচ্ছি। একই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিরা সরকার ঘোষিত সকল সুযোগ সুবিধা পাচ্ছে। দুখঃজনক ভাবে শ্রমিকদের দৈনিক মজুরিসহ কোন সুযোগ সুবিধা বৃদ্ধি হয়নি। প্রতিবছর খাদ্যদ্রব্যসহ সকল কিছুর দাম ১৫ থেকে ২০ গুন বৃব্ধি পাচ্ছে। নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে খামার শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

তিনি আরো বলেন, খামার শ্রমিকদের নায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

রাজশাহী দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রায়হান বলেন, আমরা দৈনিক মজুরি ১ হাজার টাকাসহ ১৩ দফা খামার শ্রমিকদের নায্য দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। আমরা শান্তি পূর্নভাবে আন্দোলনের কর্মসুচি পালন করছি।  আন্দোলনের কর্মসুচি অংশ হিসাবে ২৬,২৭ ও ২৮ জুলাই খামার ও কেন্দ্রসমুহের গেটের সামনে মানববন্ধন, ৩০ জুলাই খামার ও কেন্দ্রসমুহের অফিসের সামনে অনশন কর্মসুচি পালন করা হবে। সকল খামার শ্রমিকদের এ আন্দোলনকে আরো বেগবান করার আহবান জানান তিনি।

১৩ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখ যোগ্য দাবি হলোঃ চাকুরি স্থায়ী করন, বর্তমান বাজার মূল্যের সাথে সংগতি রেখে শ্রমিকদের দৈনিক মজুরি ১ হাজার টাকা দিতে হবে, খামার শ্রমিকদের চাকুরি অবসান শেষে ৪০ মাসের পরিবর্তে গ্রাইচুটি ভাতা ৬০ মাস করতে হবে, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট কতৃক নীতিমালা বহির্ভুতভাবে প্রশাসনিক ভাবে নিয়োগ দিয়ে অফিস মাষ্টাররোল নামে শ্রমিক বৃদ্ধি করা হয়েছে। এসব নীতিমালা বহিভুর্ত নিয়োগকৃত শ্রমিকদের অনিয়মিত শ্রমিক হিসাবে অর্ন্তভুক্ত করা অথবা এসকল নিয়োগ বাতির করা প্রয়োজন।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে