শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

কুড়িগ্রামে বজ্রপাতে মাদরাসার ৯ শিক্ষার্থী আহত




কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে বজ্রপাতে একটি  মাদরাসার ৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। 


আজ সোমবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 


আহত শিক্ষার্থীরা হলো আব্দুর রাজ্জাক,  নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা। 


মাদরাসা সুপার মানিক মিয়া বলেন, ক্লাস চলাকালীন সময়ে হটাৎ বজ্রপাতে মাদরাসার ষষ্ঠ ও নবম শ্রেণীর ৯ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি।  


রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বজ্রপাতে আহত মাদরাসা শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে আসার পর আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি। আহতদের মধ্যে ৭জন মেয়ে আর দুইজন ছেলে রয়েছে। আহতদের অবজারভেশনে রাখা হয়েছে।


রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, দুপুরের দিকে হটাৎ বজ্রপাতে মাদরাসার ৯ জন শিক্ষার্থী আহত হয়েছে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 





আরও খবর