কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা জনগণের সেবক : টেকনাফে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও আলোচনা সভায় ইউএনও

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, ” সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা প্রজাতন্ত্রের অধীনস্থ এবং জনগণের সেবক। অতীতে প্রভু ও রাজার মন মতো জনগণেরা কাজ করতো। বর্তমানে সে সংস্কৃতি ও নিয়ম নীতি নেই। বস্তুতঃ আমরা জনগণের চাকর। এ অপসংস্কৃতি এবং চিন্তাধারা থেকে আমাদের কে বের হয়ে আসতে হবে।”


“সবার আগে সুশাসন জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ২৩ জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন জনগণের সেবা এবং দোর গোড়ায় পৌঁছানোর অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের। সোনার বাংলাদেশ বির্নিমান এবং উন্নয়নের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিটি দপ্তরে থাকতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা উন্নয়নের কারিগর এবং জনগণ হচ্ছে এর অংশীদার।”


টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে নুরুল আবছারের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি,উপজেলা সিনিয়ার মৎস্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফ হোসেন ও উপজেলা সমাজ সেবা অফিসার খোরশেদ আলম। সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, এনজিও প্রতিনিধ, শিক্ষক ও সাংবাদিকরা।


এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর