গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু।

আম কূটনীতি : স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-07-2023 02:01:07 am

সরকারের 'আম কূটনীতির' অংশ হিসেবে স্পেনসহ ৩ দেশের রাষ্ট্র, সরকারপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাংলাদেশের সুস্বাদু আম্রপালি আম উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বাকি ২ দেশ হলো দক্ষিণ-পশ্চিম ইউরোপের ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরা ও মধ্য আফ্রিকার দেশ ইক্যুয়েটরিয়াল গিনি, যা আগে স্প্যানিশ উপনিবেশ ছিল।


গত মঙ্গলবার ও বুধবার (১৮-১৯ জুলাই) বাংলাদেশ দূতাবাস থেকে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, ২ উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রী, জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের কাছে আম পৌঁছে দেওয়া হয়।

 

এ ছাড়া স্পেনে বন্ধুপ্রতীম দেশসমূহের রাষ্ট্রদূত, গণমাধ্যম, থিংক ট্যাংক ও সিভিল সোসাইটির অংশীজনকে আম উপহার দেওয়া হয়েছে। একই সময়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বাধীন দেশ অ্যান্ডোরা ও ইক্যুয়েটরিয়াল গিনির রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্র মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের কাছে বাংলাদেশের সুস্বাদু আম্রপালি আম উপহার পৌছে দেওয়া হয়।


রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, 'আমাদের বিশ্বাস, এই স্মারক উপহার স্পেনসহ ৩ দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সংহতকরণে অনুঘটকের ভূমিকা পালনের পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতির বৃহত্তর পরিসরে 'বাংলাদেশ ব্র্যান্ডিং' হবে। 'বহির্বিশ্বে বাংলাদেশের সুস্বাদু ও পুষ্টিকর ফল বিপণন এবং অন্যান্য কৃষিপণ্যের বাজার সৃষ্টিতে সুদূরপ্রসারী অবদান রাখবে', যোগ করেন রাষ্ট্রদূত।'


তিনি জানান, ‘সম্প্রতি স্পেনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ বহুমাত্রিক সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। এই প্রেক্ষাপটে শুভেচ্ছা ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে দূতাবাসের আম বিতরণ উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন উপহারগ্রহীতা সকলেই।


প্রসঙ্গত, স্পেনের রানী সোফিয়া বাংলাদেশকে ভালোবাসেন। গত ১৮ মার্চ মাদ্রিদে ডিপ্লোম্যাটিক চ্যারিটি বাজারে দূতাবাস আয়োজিত বর্ণাঢ্য বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত রাণী সোফিয়া আবেগভরে বলেছিলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি।’ সূত্র: সোনালী নিউজ

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে