নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ ‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

মান্তা জেলেদের নেতৃত্ব নির্মান ও ক্ষমতায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

পটুয়াখালীর গলাচিপায় ইউরোপীয় ইউনিয়নের দাতা সংস্থা 'অক্সফার্ম' এর অর্থায়নে ছিন্নমূল জনগোষ্ঠীর ভাসমান মান্তা জেলেদের অধিকার বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পে কাজ করছে স্থানীয় সামাজিক সংস্থা "সেজুতি হেলথ এন্ডএডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন" (সিডফ)।


শুক্রবার (২০ জুলাই) ২০২৩ সকাল ১০ টায় রাঙ্গাবালী উপজেলা পরিষদের সভাকক্ষে সিডফ এর আয়োজনে ও অক্সফাম ইন বাংলাদেশের সহোযোগিতায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।


এই সভায় উপস্থিত আলোচক দের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় গুলি প্রধান্য পেয়েছে। নদীতে ভাসমান ছিন্নমূল মান্তা জেলেদের সহজ পদ্ধতিতে, হয়রানিমুক্ত ও কম খরচে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, ভিজিএফ কার্ড করার বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত সকলে সর্বসম্মতিক্রমে সহজে জন্ম নিবন্ধন করে দেয়ার প্রস্তাব গৃহীত হয়। এছাড়া দেশের নাগরিক হিসেবে তাদের ভোট অধিকার ও বিভিন্ন সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়।


এ সভায় সিডফ প্রকল্প ম্যানেজার মোঃকবিরুল ইসলাম এর সঞ্চালনায় ও নির্বাহী পরিচালক মোঃশাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ সালেক মূহিত।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আকন্দ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃআসাদুজ্জামান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন।


এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাচিত ইউ পি চেয়ারম্যান, ইউ পি  সচিব, মান্তা সম্প্রদায়ের মধ্যে গঠিত দলের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর