কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

বাংলার জনগন কারো রক্তচক্ষুকে ভয় করে না :লক্ষ্মীপুরে স্বপন এমপি

বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়, আমরা পৃথিবীর সকল রাষ্ট্রের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখে বসবাস করতে চায় তবে সেটি আমাদের মর্যাদা অক্ষুন্ন রেখে।ব্যক্তি হিসেবে আমি নিজের মর্যাদা ক্ষুন্ন করতে পারি, কিন্তু কোনো ভাবেই দেশের মর্যাদা ক্ষুন্ন করতে পারি না। জাতীর পিতা,যার নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে।সে জাতীর পিতার কন্যা যখন প্রধানমন্ত্রী, সে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের আত্মমর্যাদা,নিজস্ব স্বকীয়তা কখনো বিজর্সন দিতে পারে না। এ কারনে আমরা বিদেশিদের বন্ধু মনে করি, প্রভু নয়। 


আজ শনিবার( ২২ জুলাই) লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বেলা ১১ টায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের চিপ হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এসব কথা বলেন। 


 জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক  সম্পাদক ফরিদুন্নাহার লাইলি। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


আবু সাঈদ আল মাহমুদ স্বপ্নন আরো বলেন, কারো রক্তচক্ষু কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলার জনগণ ভয় করে না। আমরা পৃথিবীর সেই জাতি, আমরা আমদের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছি। স্বাধীনতার জন্য পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের মানুষ এভাবে জীবন দেয়নি। আমাদের স্বাধীনতার জন্য ২ লক্ষ মা-বোন নিজের সম্ভ্রম হারিয়েছে। আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। এ কারনে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি আলাদা সত্বা নিয়ে দাঁড়িয়ে আছে। 

আরও খবর