ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে র‌্যাব : র‌্যাব ডিজি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-07-2023 04:34:25 am

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব। 

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে এ বাহিনীর কার্যকরী ভূমিকা রয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে র‌্যাব ফোর্সেস জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নবনির্মিত র‌্যাব-৬-এর ক্যাম্প উদ্বোধন শেষে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

র‌্যাব প্রধান দৃঢ়ভাবে বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব বদ্ধ পরিকর। 

তিনি বলেন, গোপালগঞ্জে কোটালীপাড়ায় বোমা হামলার মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টায় জড়িত মুফতি হান্নানসহ অন্যান্যদের গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়াও তারা ডাকাতি ও দস্যুতা, খুন, ধর্ষণ ও মাদকসহ অন্যান্য অপরাধের সাথে জড়িতদেরও গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এম খুরশীদ হোসেন বলেন, গোপালগঞ্জে র‌্যাব ক্যাম্প ছিল না, যার কারনে অপরাধ সংঘটিত হলে খুলনা থেকে এসে র‌্যাব-৬কে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ক্রমাগত সমস্যায় পড়তে হতো। এলিট ফোর্স র‌্যাবের সেবা নিশ্চিত করতে গোপালগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর নির্দেশে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র‌্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন করা হলো। গোপালগঞ্জে স্থাপিত র‌্যাব ক্যাম্প মাদক ও সন্ত্রাসসহ অন্যান্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলি আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা, ওসি মুহাম্মদ ফিরোজ আলম, কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুবব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

বিকেলে র‌্যাব প্রধান তার নিজ গ্রামে উপজেলার বরাশুর রেলওয়ে একতা কিন্ডার গার্টেন স্কুল মাঠে মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সুধি সমাবেশে বক্তৃতা করেন।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে