কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

লাখাইয়ে এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত।



লাখাইয়ে এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। লাখাই উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন মোঃ বাহার উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রানেশ গোস্বামী এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভা বৃহস্পতিবার (২০ জুলাই)  সকাল ৯ টায় উপজেলার কালাউক উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সভার শুরুতে ষান্মাসিক কর্মপরিকল্পনা ও ধারণাপত্র উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশন এর সিলেট বিভাগীয় সহকারী ফ্যাসিলিটেটর জুবায়ের আহমেদ। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ প্রকল্পের আওতায় ইউরেশিয়ান ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায়,ক্রিশ্চিয়ান এইড এর কারিগরি সহায়তায় এবং ওয়েব ফাউন্ডেশন এর বাস্তবায়নে অনুষ্ঠিত সভায়  লাখাই উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য অংশ নেন। আলোচনায় অংশ নেন ভাইস চেয়ারপার্সন এমএ ওয়াহেদ, সুরমা হিজরা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, নির্বাহী সদস্য প্রানেশ রন্জন দাস, সদস্য বিল্লাল আহমেদ, ফরিদুল ইসলাম, সামছুন্নাহার বেগম,গাজী শাহজাহান চিশতি, শাহীনুর রহমান মোল্লা শাহীন, রসময় শীল, কামাল রবিদাস, মাওলানা অলিউল্লাহ প্রমুখ। সভায় লক্ষিত জনগোষ্ঠী,হিজরা,দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ওঅনগ্রসর জনগোষ্ঠীর হালনাগাদ তালিকা প্রনয়ণ, তাদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে সহযোগিতা, সামাজিক নিরিক্ষার মাধ্যমে তাদের অবস্থা অনুধাবন পূর্বক কর্মপন্থা প্রনয়ণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক অবস্থান সুদৃঢ় করতে ইউনিয়ন পরিষদ এর স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভুক্তি করতে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভূমিহীন ও গৃহহীন পরিবার এর জন্য আবাসন সমস্যা নিরসনে সংসলিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ ও তা বাস্তবায়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় কাউকে পিছনে রেখে নয় এ শ্লোগান কে কার্যকর করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন  উপস্থিত সদস্য বৃন্দ।

Tag
আরও খবর