কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

ময়লার স্তূপে ঐতিহ্যবহী বরমী বাজার খেয়াঘাট ধংশের পথে।

বরমী বাজার ঐতিহ্যবাহী হয়ে উঠার প্রধান বানিজ্যিক পথ হচ্ছে নৌ পথ আর এই নৌ পথ কে কেন্দ্র করে গড়ে উঠেছে বরমী বাজার খেয়াঘাট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ব্যবসা বানিজ্যের জন্য নৌ পথ ব্যবহার করে এখানে এসে নৌযান গুলো ভেড়ায়। ঐতিহ্য বাহী বরমী বাজার ও বানর দেখতে এবং বরমী বাজারের ঐতিহ্য বহনকারী এই খেয়াঘাটে ছুটির দিন বা ঈদ কেন্দ্রীক বা বিভিন্ন অবসর সময়ে একটু প্রশান্তির জন্য ঐতিহ্যে গাঁথা নদীর সৌন্দর্য দেখার জন্য আশপাশ সহ বিভিন্ন দূরবর্তী এলাকার পর্যটকদের ঢল নামে। 


বরমী বাজার খেয়াঘাটের কিছু দৃশ্য ঐতিহ্য নয় যেন ময়লার স্তুপে গাঁথা বরমী বাজার খেয়াঘাট। ময়লার দুর্গন্ধে বমি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। দিন দিন বরমীর ঐতিহ্য গুলো এরকম ময়লার স্তুপে ডাকা পরে যাচ্ছে অযোগ্য নেতৃত্বের কারণে। জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ কারো মাথায় যেন বরমীর সৌন্দর্য বর্ধন নিয়ে কোনো ভাবনায় কাজ করছে না। দিন দিন বরমীর সৌন্দর্য এবং  ঐতিহ্য যেন শুধু নষ্ট হয়েই যাচ্ছে! পরিবেশ বান্ধব বরমী বাজার গড়তে হলে যেভাবে মনিটরিং বা কাজ করা প্রয়োজন সেভাবে তো হচ্ছেই না উল্টো পরিবেশ নষ্টের দিকেই যেন কাজ হচ্ছে।


এই বিষয় নিয়ে বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রতন মিয়ার সাথে মটোফোনে  যোগাযোগ করলে তিনি জানান, মাত্রই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন 

তবে তিনি আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই বরমী  ইউনিয়নের ঐতিহ্যবাহী বরমী বাজার খেয়াঘাট কে  পরিবেশবান্ধব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। বরমী বাজারের আশে পাশে ময়লা আবর্জনা ফেলানোর জন্য ড্রামের ব্যবস্থা করবেন। পাশা পাশি নদী পরিষ্কারের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। তবে তিনি মনে করেন জনসচেতনতা সবচেয়ে বড় শক্তি। বরমী বাজারের ব্যাবসায়ীরা যদি সর্তক হয় তাহলে বরমী বাজার খেয়াঘাট পরিবেশবান্ধব হিসেবে গড়ে উঠবে। তাই তিনি বরমী বাসী সকল কে সচেতন থাকতে আহবান জানান।

আরও খবর