ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

ভোট চুরির কথা ভুলে যান - চট্টগ্রামে বিএনপির পদযাত্রার আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভোট চুরির কথা ভুলে যান। ডিসি-ইউএনওদের দিয়ে প্রশাসন সাজিয়ে কাজ হবে না। সংবিধান ভুলে যান। নির্বাচনের পরও সংবিধান সংশোধন করা যাবে। পরিস্কার বলতে চাই, এবার দেশে আর্ন্তজাতিকমানের নির্বাচন হতে হবে।’ এ সময় সুশৃঙ্খলভাবে আন্দোলন করায় বিএনপি এ পর্যন্ত আসতে পেরেছে।  দেখুন আজ লাখো জনতা  পদযাত্রায় যোগ দিয়ে রাস্তায় নেমেছে। পদযাত্রায় যোগ দিয়ে তারা শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজিয়ে দিবে ।'

বুধবার ( ১৯ জুলাই) চট্টগ্রামে বিএনপির পদযাত্রার আগে কাজির দেউড়িতে নুর আহম্মেদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন,  লক্ষীপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে। কিশোরগঞ্জে আক্রমণ করা হয়েছে। ফেনীতে লাখ লাখ জনগণের ওপর আক্রমণ করা হয়েছে। তবুও আমরা সহিংসতার দিকে যাইনি। জনতা আমাদের সঙ্গে আছে। তারা আওয়ামী পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী, কিছু লুটেরা ব্যবসায়ীদের ওপর নির্ভর করে।’ শেখ হাসিনা যদি ভালোয় ভালোয় বিদায় না নেন, তাহলে আন্দোলন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যে তাকে বিদায় নিতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি।



বিএনপির আন্দোলন প্রসঙ্গে আমীর খসরু বলেন, 'আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল সুশৃঙ্খল ছিল। তাই শেখ হাসিনা এখন বিপদে আছে। তাকে বিদায় করতে হলে আন্দোলনের সফল পরিসমাপ্তির জন্য এই ধারা অব্যাহত রাখতে হবে

তিনি আরো বলেন, 'বাংলাদেশের জনগণ জীবনের বিনিময়ে হলেও এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করবে।  একটি নির্দলীয়  নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ এইদেশে আবার  গনতন্ত্র ফিরিয়ে আনবে।

  সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল সাড়ে ৩টায় পদযাত্রা শুরু । পদযাত্রাটি  নগরীর নূর আহমদ সড়ক হয়ে লাভ লেইন, এনায়েত বাজার, জুবলি রোড, এনায়েত বাজার, আমতল, রিয়াজুদ্দিন বাজার নিউ মার্কেট স্টেশন রোড়, কদমতলী হয়ে দেওয়ানহাট গিয়ে পদযাত্রা শেষ হয়।

নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও এসএম ফজলুল হক, দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এএএম নাজিম উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।

  

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে