কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

বৈশ্বিক পাসপোর্ট সূচকে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-07-2023 11:56:52 am

শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স- এর মঙ্গলবার (১৮ জুলাই) প্রকাশিত নতুন সূচকে বাংলাদেশের অবস্থান ৯৬ তম। এর আগে গত ১০ জানুয়ারি পাসপোর্ট সূচক প্রকাশ করেছিলো ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স। সেখানে বাংলাদেশের অবস্থান ছিলো ১০১তম।


কোন নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে তৈরি করা হয় এই সূচক। নতুন সূচকে দেখা যাচ্ছে, ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।


হ্যানলি অ্যান্ড পার্টনার্স-এর সূচক অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। গত ৫ বছর ধরে শীর্ষস্থানে থাকা জাপানকে এবার পেছনে ফেলেছে সিঙ্গাপুর। আর জাপান নেমে গেছে তৃতীয় স্থানে।

 

১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন জাপানিরা। তাদের কেবলই উপর অর্থাৎ দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি এবং স্পেন। এই তিন দেশের নাগরিকরা ১৯০টি দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারেন।

আরও খবর