কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

নালিতাবাড়ীর খলিশাকুড়া জাসেংআ যুব সংগঠন পেল যুব উন্নয়ন অধিদপ্তরের অনুদানের চেক

শেরপুর জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুব কল্যাণ তহবিল হতে ২০২২-২০২৩ অর্থ বছরের অনুদানপ্রাপ্ত যুব সংগঠনদের মাঝে চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই মঙ্গলবার এ চেক বিতরণ করা হয়। কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চল কর্তৃক পরিচালিত এবং স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে কারিতাস মর্যাদাপূর্ণ স্থায়ীত্বশীল আর্থ সামাজিক ক্ষমতায়ন (সিডস) প্রকল্পের মাধ্যমে গঠিত নালিতাবাড়ী উপজেলার খলিশাকুড়া জাসেংআ যুব সংগঠনের সেক্রেটারী মিসেস ঝর্ণা চিসিম সংগঠনের পক্ষ থেকে ৪০ হাজার টাকার চেক গ্রহণ করেন। চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপপরিচালক  মোঃ নুরুজ্জামান চৌধুরী। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। এসময় মোট ২৪ টি যুব সংগঠনকে চেক প্রদান করা হয়। উল্লেখ্য, খলিশাকুড়া জাসেংআ যুব সংগঠন বিগত ১৭/০৮/২০২০ ইং তারিখে গঠন করা হয় এবং পরবর্তীতে ০৬/১২/২০২২ ইং তারিখে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক নিবন্ধিত হয়। বর্তমানে খলিশাকুড়া জাসেংআ যুব সংগঠন এর সদস্য সংখ্যা ৮৭ জন।

Tag
আরও খবর