ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

বানিয়াচংয়ে বিদায়ী ওসিকে সংবর্ধনা ও নতুন ওসিকে বরণ



বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন এর বানিয়াচং থানায় যোগদান ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৮জুলাই) রাত ৯টায় বানিয়াচং থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।


বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে বলেন, অফিসার ইনচার্জ হিসেবে অজয় চন্দ্র দেব খুবই পরিশ্রমী মানুষ ছিলেন। আমার দেখা ভাল অফিসারদের তিনি একজন। নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইনকে সঠিক ভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করবেন।


বিদায়ী ওসি অজয় চন্দ্র দেব বলেন, আমি চাকুরী জীবনে বানিয়াচংয়ে এক বছর ছিলাম। এখানের মানুষ খুবই হেল্পপুল। চাকুরী জীবনে যেখানেই থাকি বানিয়াচং আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।


নবাগত ওসি মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, আমি এবং অজয় এক সাথে চাকুরীতে যোগদান করেছি। আমার জানা মতে সে একজন ভাল অফিসার। টিম লিডার হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এছাড়া বানিয়াচংয়ের আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়নে তিনি সকল শ্রেণীর মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি আরো বলেন, বানিয়াচং থানার দরজা সব সময় সেবা প্রত্যাশীদের জন্য উন্মুক্ত থাকবে।


সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবে সভাপতি জীবন আহমেদ লিটন, বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আরফান উদ্দিন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৬নং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, সুজাতপুর পূলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম, বানিয়াচং থানার এসআই হারুন, এসআই জসিম উদ্দিন, এসআই সামছুল আরেফিন, এএসআই হারুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সুহেল, কনস্টেবল নিখিল দাস, মহিউদ্দিন প্রমুখ।


সংবর্ধনার একফাঁকে বানিয়াচং থানা পুলিশ,বানিয়াচংয়ের সর্বস্তরের আলেম-ওলামা ও সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এর উদ্যোগে বিদায়ী ওসি অজয় চন্দ্র দেবকে সম্মাননা ক্রেস্ট তোলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।


সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন,দৈনিক দেশচিত্র পত্রিকার  বানিয়াচং প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ লিলুসহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ২৬ মিনিট আগে