কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

একদফা আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতি করলে কাউকেই ছাড় দেয়া হবেনা-মেয়র মুজিব

রাজনীতির নামে কেউ মানুষের জানমালের ক্ষতি করলে বিন্দু পরিমাণও ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।


মঙ্গলবার বিকেলে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মেয়র মুজিব বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে আওয়ামী লীগ সরকার। তাই আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। এছাড়া বিএনপি-জামায়াত জোটের একদফা দাবির অজুহাতে রাজনীতির নামে অপ-রাজনীতি করলে তাদেরও রাজপথে মোকাবেলা করা হবে বলে জানান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


সমাবেশে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, সালাহউদ্দিন আহমদ, নুরুল আবছার, মাহবুবুল হক মুকুল, আবদুল খালেক, নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর এম এ মনজুর, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, সাধারণ সম্পাদক এড. সৈয়দ রেজাউর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, তাঁতী লীগের সভাপতি আরিফ উল মওলা, কৃষক লীগের আনিসুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের এড. একরামুল হুদা, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, যুবলীগ নেতা রিয়াজুল আলম প্রমুখ।



এসময় জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন বিএ, এডভোকেট রনজিত দাশ, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এডভোকেট আয়াছুর রহমান, এডভোকেট তাপস রক্ষিত, এড. মমতাজ আহমদ, ইউনুচ বাঙালি, খোরশেদ কুতুবী, কাজী মোস্তাক আহমদ শামীম, এ টি এম জিয়া উদ্দিন, জিএম আবুল কাশেম, আমিনুর রশিদ দুলাল, আলহাজ্ব সোনা আলী, মিজানুর রহমান মিজান, হামিদা তাহের, এড. জিয়া উদ্দিন, মোহাম্মদ মহিদুল্লাহ, ফরহাদ ইকবাল, আহসান সুমন, এড. রবিউল এহসান, সেলিম নেওয়াজ, অধ্যাপক রোমেনা আকতার, এড. নুরুল ইসলাম সায়েম, বেন্টু দাশ, মির্জা ওবায়েদ রুমেল, শফিকুল ইসলাম কালু ও ছাত্রলীগ নেতা মনিরুল হক মনির উপস্থিত ছিলেন।


এর আগে মিছিলে মিছিলে সমাবেশ স্থলে যোগদান করেন দলীয় নেতাকর্মীরা। পরে মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়নের ব্যানার ফ্যাস্টুন নিয়ে বিশাল শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag
আরও খবর