কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কুতুবদিয়ায় বিয়ের দাবিতে সেনাসদস্যের বাড়িতে বগুড়ার নারীর অনশন

বিয়ের দাবিতে কুতুবদিয়ার আরাফাত নামে এক সেনা সদস্যের বাড়িতে অনশন করছে বগুড়ার সেতু (২৪) নামে এক নারী। সেনা সদস্য আরাফাত উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যার পাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।


মঙ্গলবার অনশনে বসা নারী দাবি, ৭ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেনাসদস্য আরাফাতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্কের সুবাদে ওই নারীকে আরাফাত বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়ায়। বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় অভিযুক্ত প্রেমিক। কিন্তু সেনাসদস্য আরাফাত তার সঙ্গে যোগাযোগ বন্ধ করাতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে ও-ই নারী।



পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়ার সদরের ১৯ নং ওয়ার্ডের কারবালা এলাকার আজহার আলীর মেয়ে সেতু (২৪) নামে এক নারী উত্তর ধূরুং ইউনিয়নের জইজ্যার পাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে আরাফাতের (২৬) সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে অনশন শুরু করেছে। অভিযুক্ত আরাফাতের বাবা তাজুল ইসলাম জানান, আরাফাত বাড়িতে নেই। সে তো চাকুরীতে আছে। সব ষড়যন্ত্র বলে দাবী তার।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি জানা’র পর ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়। পরে অনশন ভেঙে সেতু তার বাড়িতে চলে যান।’

Tag
আরও খবর