কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া

স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার



নড়াইলে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে সদর থানাধীন মালিবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।হত্যা মামলার মৃত্যুদন্ড রায় ঘোষনার আগ থেকেই তিনি পলাতক ছিলেন। তিনি লোহাগড়া উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত গোলাম রব্বানী শেখের ছেলে।
জাহাঙ্গীর শেখের নামে হত্যা মামলা ছাড়াও নড়াইল সদর ও লোহাগড়া থানায় চুরির মামলা রয়েছে।
জানা গেছে, জাহাঙ্গীর শেখ আঞ্জুয়ারা বেগম নামে এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করেন। এই বিয়ের পর থেকেই পাবিবারিক অশান্তি বেড়ে যায়। ২০১২ সালের ৩ ফেব্রুয়ারী রাতে জাহাঙ্গীর শেখের ছেলে রবিউল ইসলাম ও তার প্রথম স্ত্রী মমতাজ বেগম খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে উঠে রবিউল ইসলাম তার মাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন।
এ সময় তিনি তার বাবার লুঙ্গিতে রক্ত দেখে কারণ জানতে চাইলে গরু জবাই করেছেন বলে জানান তার বাবা। রবিউল ও তার স্বজনরা খোঁজাখুঁজি করে পদ্মবিলা গ্রামের বিলে মমতাজের গলা কাটা মরদেহ দেখতে পান। সেই থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন জাহাঙ্গীর।
পরে রবিউল ইসলাম বাদী হয়ে মামলা করেন। সাজা থেকে বাচঁতে থুলনার ডুমুরিয়ায় আত্নগোপন ছিলেন জাহাঙ্গীর।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া জানান, নড়াইল পুলিশ সুপারের নির্দেশে নড়াইল সদর ও লোহাগড়া পুলিশ যৌথ অভিযান চালিয়ে সদর থানাধীন মালিবাগ এলাকা থেকে জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর