কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কালাইয়ে স্বামীর বাড়ীতে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা.



জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুত গ্রামে স্বামীর বাড়িতে স্ত্রীর বিষপানে আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।

১৮ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় স্বামীর বাড়ীতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে স্বামী নিজেই স্ত্রী মাহীকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতাল সুত্রে জানা গেছে,সাড়ে দশটায় বিষপান অবস্থায় মাহীকে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়,উপজেলার টাকাহুত গ্রামের খলিলুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম আকাশ এর

সাথে প্রেম করে বিয়ে হয় বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বিজয়হাট গ্রামের নুরুন নাহার মাহীর। বিবাহের কয়েক মাস পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিলো।বিষয়টি নিয়ে জন-প্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোন লাভ হয়নি।

মাহীর মাতা রজেদা বেগম জানান, আজ সকালে আমার মেয়ে তার স্বামীর বাড়িতে উঠতে চাইলে আমার মেয়ের-জামাই আকাশ তাকে বাড়িতে ঢুকতে দেয়না এবং বলে সে আমার মেয়েকে নিয়ে সংসার করবেনা।এজন্য আমার মেয়ে অভিমানে তার স্বামীর সামনেই বিষ পান করে।

আকাশের বাবা খলিলুর রহমান জানান, আমার ছেলে মাহিকে তালাক দিয়েছে বলে আমি জানি তালাকপ্রাপ্তা স্ত্রী আমাদের বাড়ীতে এসে বিষপান করে  আত্মহত্যার চেষ্টা করলে আমার ছেলে তাকে হাসপাতালে নিয়ে যায়।

বিষপানে আহত আশরাফুল ইসলাম আকাশের স্ত্রী মাহী জানান, অন্য সংসার ভেঙে আমি আকাশকে বিয়ে করেছি,আমি আকাশকে ছাড়া বাঁচবোনা।প্রায় দু'বছর আমাদের সংসার জীবন এখন সে বলছে আমাকে নাকি সে ডিভোর্স দিছে। অথচ আমি ডিভোর্সের কোন কাগজ হাতে পাইনি। আমি আমার স্বামীর সংসার করতে চাই তাছাড়া আমি আইনের ব্যবস্তা নিবো।

এসব বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওয়াসিম আল বারী বলেন,বিষপানে আত্মহত্যা চেষ্টা করার বিষয়ে এখনো কোন অভিযোগ আমরা পাইনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর