নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে কৃষি উদ্যোক্তাদের সাথে ইউসিবির মতবিনিময় সভা

শেরপুরের ঝিনাইগাতীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উদ্যোগে এগ্রো সিএসআর ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের কৃষি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফারুক আল-মাসুদ।

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, ইউসিবি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা সারওয়ার জাহান খান, ইউসিবি ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ, কৃষি উদ্যোক্তা তুষার আল নূও, আনোয়ার প্রমুখ। 

মতবিনিময় সভায় কৃষি, মৎস্য, পশুপালন, পোলট্রি, নার্সারীসহ বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তারা তাদেও উদ্যোগ উদ্যোগ সংশ্লিষ্ট চাহিদা সম্পর্কে জানান। উদ্যোক্তারা তাদের উদ্যোগকে সম্প্রসারণ করতে বিভিন্ন চাহিদা নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে এই চাহিদাকে সামনে রেখে বিভিন্ন উদ্যোগ নেয়া হবে বলে আয়োজক প্রতিনিধিরা জানান।

ইউসিবি ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সামাজিক দায়িত্বের অংশ হিসেবে ‘ভরসার নতুন জানালা’ নামে কৃষিখাতে সহায়তা মূলক প্রকল্প শুরু করেছে যার অংশ হিসেবে ইতিমধ্যে দেশের ৫০টি জেলার ৫০ টি মডেল উপজেলায় ৫০,০০০ বৃক্ষরোপনের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরন এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। এই প্রকল্পের আওতায় কৃষি উদ্যোক্তাদের সংগঠিত করে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও যন্ত্রের ব্যবহারে উৎসাহ প্রদান, কৃষকদের মাঝে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী (নিরাপদ চশমা, কীটনাশক প্রতিরোধী পোশাক ইত্যাদি) বিতরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জৈব পদ্ধতির প্রয়োগে সহায়তা প্রদানসহ বজ্র্রপাত প্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন করা হবে। একই সঙ্গে দেশের ৬৪ টি জেলার প্রতিটি উপজেলা থেকে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ সংশ্লিষ্ট ৬০ জন কৃষি উদ্যোক্তাকে দক্ষতা উন্ন্য়ন প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Tag
আরও খবর