ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ফের বেড়েছে আন্তব্যাংকে ডলারের বিক্রয়মূল্য

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-09-2022 11:12:51 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক 


দেশে আন্তব্যাংক ডলারের বিক্রয়মূল্য ফের বেড়েছে। আজ বুধবার এক ব্যাংক অপর ব্যাংকের কাছে প্রতি ডলার বিক্রি করেছে ১০৬ টাকা ৯০ পয়সায়, যা গত মঙ্গলবার ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। সেই হিসাবে এক দিনের ব্যবধানের এক ডলারের বিক্রয়মূল্য বেড়েছে ৭৫ পয়সা। 


একইভাবে ব্যাংকগুলো মধ্যে ডলারের গড় ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০২ টাকা ৩৭ পয়সা। এটি গতকাল মঙ্গলবার ছিল ১০১ টাকা ৬৭ পয়সা। বুধবার এই আন্তব্যাংক ডলার বিক্রির রেট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 


কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাজারে ডলার ও টাকার জোগান-চাহিদার ভিত্তিতে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) বিবেচনায় ডলারের এই দাম নির্ধারণ করা হয়েছে। 


জানা গেছে, গতকাল মঙ্গলবার দেশের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ ১০ টাকা ডলারে দাম বেড়ে যায়, এর বিপরীতে মান হারায় টাকা। গতকাল এক লাফে প্রতি ডলার সর্বোচ্চ ১০৬ টাকা ১৫ পয়সা দরে বিক্রি করে এবং তাদের ক্রয়মূল্য ছিল ১০১ টাকা ৬৭ পয়সা, যা তার আগের দিন ৯৬ টাকা ডলারের দাম ছিল। আর রিজার্ভ ছিল ৩৭.১৩ বিলিয়ন ডলারে। তবে ডলারের নতুন দাম কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দর নয়। ব্যাংগুলো নিজেদের মধ্যে এই দরে ডলার ক্রয়-বিক্রয় করেছে। 


এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বাফেদার বিবেচনায় ডলারের নতুন দাম প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাফেদার নির্ধারিত দরে ব্যাংকগুলো নিজেরা লেনদেন করবে এবং সেটি আন্তব্যাংক লেনদেন হিসাবে বিবেচিত হবে। কেন্দ্রীয় ব্যাংক আগের মতো প্রতিদিন ডলার বিক্রি করবে না। তবে প্রয়োজন হলে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে। কিন্তু আন্তব্যাংকের রেট বাংলাদেশ ব্যাংকের ডলার বিক্রির রেট হবে না। 

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩১ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩২ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে