আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিয়ে গিয়ে প্রাণ গেল গৃহবধূর হাতিয়ায় পানিবন্দী অসহায় মানুষদের পাশে দাড়ালেন ছাত্রদল দুদকের মামলায় সাবেক বাখরাবাদ কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড, ক্ষেতলালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সচেতন নাগরিক পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট জয়কলস ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন নালিতাবাড়ীতে আন্তঃউপজেলা শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় ভিজিট অনুষ্ঠিত পীরগাছাকে উন্নয়নের মডেল উপজেলা হিসেবে গড়তে চাই" — ইশরাত শারমিন মনি পরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বার শ্রেষ্ঠ বাঘার মনিরুল ইসলাম মধুপুরে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান আশাশুনি-শামনগরের ত্রি মোহনায় প্রস্তাবিত থ্রি-নোজ ব্রীজের স্থান পরিদর্শন : স্বপ্নের পথে আরো এক ধাপ এগিয়ে! দুর্বৃত্তদের হামলায় নিহত জুয়েলের বাড়িতে সাবেক ছাত্রনেতা মামুন মানবিক উদ্যোগের অংশ হিসেবে শেরপুর জেলা কারাগারে বন্দিদের জন্য হারমোনিয়াম, তবলা ও সেলাই মেশিন প্রদান ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কুলিয়ারচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: সম্মাননা পেলেন স্বাস্থ্যকর্মীরা বাঘায় চুরি হওয়া ট্রাক পাবনার ভাঙুরা উদ্ধার টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর। নিখোঁজের দুদিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

বগুড়ায় বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী, পড়াশোনায় ঘটছে ব্যাঘাত


বগুড়ার শেরপুরে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাস্তার তৈরির সরঞ্জাম রেখে মাঠের জায়গা দখল করে রাখা হয়েছে। বিদ্যালয় চলাকালে ওই মাঠেই আগুন জ্বালিয়ে বিটুমিন গলানো হচ্ছে। এ কারণে কালো ধোঁয়ায় ও ছাই দিয়ে স্বাস্থ্য ঝুকি নিয়ে ক্লাশ করছেন শিক্ষাথীরা এতে পড়ালেখার ব্যাঘাত ঘটছে। এ মাঠ এক মাস ধরে দখলে থাকায় স্থানীয় শিশু কিশোরেরা খেলাধুলাও করতে পারছে না। 

সোমবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, শাজাহানপুর উপজেলার ঠিকাদার প্রতিষ্ঠান “আলমগীর এন্টারপ্রাইজ” এর নির্মান মাসগ্রী মাঠের একপাশের জায়গায় পাথর ও ইটের কংক্রিট, বালু, মাটি, এক্সকাভেটর, বিটুমিনের ড্রাম রাখা হয়েছে। স্কুলের শহীদ মিনারের পাশে বিটুমিন গলানোর জন্য চুলা স্থাপন করে আগুন জ¦ালিয়ে কাজ করছে। স্কুল চলাকালিন সময়ে স্কুলের সামনে মেশিন বসিয়ে জ¦ালানি দিয়ে আগুন জ্বালিয়েছে পাথর মিক্স ও বিটুবিন গলানোর কাজ করায় ধোঁয়া বিদ্যালয়ের ভবনে প্রবেশ করছে। এতে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। বাড়ছে স্বাস্থ্য ঝুকি। 

স্থানীয়রা বলেন, ‘এ মাঠ গ্রামের একমাত্র মাঠ। আমাদের সন্তানরা এখানে খেলাধুলা করে। মাঠের মধ্যে মালামাল রেখে দূর-দূরান্তের রাস্তার কাজ করা হচ্ছে। তাই তারা খেলাধুলা করতে পারছে না।’

স্থানীয় এক কিশোর বলে, ‘মাঠে খালি পায়ে হাঁটা যায় না। পাথর, ইটের টুকরা পায়ে লাগে। অনেক ব্যথা পাই। আমরা এক মাস ধরে খেলতে পারছি না।’ 

স্থানীয় ওয়ার্ড সদস্য সুমন বলেন, এক মাস ধরে বিদ্যালয়ের মাঠের এক অংশ দখল করে এখানে রাস্তার কাজের ইট, বালি, বিটুমিন, মেশিনসহ জিনিসপত্র রাখা হয়েছে। স্কুল চলাকালীন সময়েও তাঁরা বিটুমিন জ্বাল দেন। অনেক কালো ধোঁয়া হয়। বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে না। এখানে মালামাল রাখার যৌক্তিকতা নেই। 

স্কুলের অভিভাবক কমিটির সভাপতি সাইফুল ইসলাম টুকু বলেন, আমি রাখতে নিষেধ করেছি। গতকাল বিষয়টি নিয়ে বসেছিল। ঠিকাদার প্রতিষ্ঠান জানিয়েছেন দ্রæত এগুলো সরিয়ে নিয়ে যাবে। 

শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আলম এ ব্যাপারে কোন কথা বলতে অপারকতা প্রকাশ করেন। 

আলমগীর এন্টারপ্রাইজের প্রোপাইটর বাদশা আলমগীর জানান, যথাযত সরকারি নিয়ম মেনেই রাস্তার তৈরির সরঞ্জাম রেখে কাজ করছি। 

শেরপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার তাহেরুল ইসলাম জানান, আমি গত ৭ তারিখে যোগদান করেছি এবং রাস্তার তৈরির সরঞ্জাম রেখে ঠিকাদার বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।  

এ বিষয়ে জানতে শেরপুর উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান জানান, অনুমতি ছাড়া মাঠে রাস্তার তৈরির সরঞ্জাম রাখতে দেওয়ায় প্রধান শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে। পরবর্তীতে ঠিকাদার ও স্থানীয়রা বসে শিক্ষা অফিসার বরাবরে ২দিনের সময় চেয়ে একটি আবেদন দিয়েছেন। যদি তারা দুই দিনের মধ্যে রাস্তার তৈরির সরঞ্জাম না নিয়ে যায় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।    

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও খবর