কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

যৌথ সভায় বগুড়ার শেরপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার সিদ্ধান্ত



বগুড়ার শেরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ কমিটির সভা সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এই সভায় সর্বসম্মতিক্রমে ঘোষণা প্রস্তাবটি জেলা কমিটি বরাবরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। তিনি তাঁর বক্তৃতায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুখি-সমৃদ্ধশালী দেশ গড়া। অসহায় মানুষের মুখে হাসি ফুটানো। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দেশের কোনো মানুষ ভুমিহীন ও গৃহহীন থাকবে না বলে ঘোষণা দিয়েছিলেন। আজকে তারই প্রতিফলন ঘটতে যাচ্ছে এই উপজেলায়। দেশকে নিয়ে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে এমপি হাবিবর রহমান বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোটের ওইসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের বিরুদ্ধে যে কোনো অপৎপরতা রুখে দেওয়ার আহবান জানান তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, এসএম আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম 

আরও খবর