উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

পেকুয়ায় ১৫ দিনের ব্যবধানে পাল্টে গেল প্রাথমিক বিদ্যালয় স্থাপনের অগ্রাধিকার তালিকা!

কক্সবাজারের পেকুয়ায় নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনে অগ্রাধিকার তালিকায় থাকা পাঁচ নম্বরে থাকা দিলরুবা কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ই পেল অগ্রাধিকার। অথচ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ইতোমধ্যে প্রেরিত তিনটি অগ্রাধিকার তালিকায় এক নম্বরে ছিল আলহাজ্ব মাস্টার আহমদ কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়। সংশ্লিষ্টদের এই অনিয়ম নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।


পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২০১৫ সালের ৭ অক্টোবর, ২০২০ সালের ১০ ডিসেম্বর ও সর্বশেষ ২২ জুন পাঠানো তালিকায় পেকুয়া সদর ইউনিয়নের মধ্য মেহেরনামার খাসপাড়ার আলহাজ্ব মাস্টার আহমদ কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে এক নম্বরে পাঠানো হয়েছে। কিন্তু গত ৭ জুলাই প্রেরিত চূড়ান্ত তালিকায় অগ্রাধিকার বিদ্যালয় হিসেবে পাঠানো হয়েছে পাঁচ নম্বরে থাকা পেকুয়া সদর ইউনিয়নের সৈকতপাড়ার দিলরুবা কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। এতে এক নম্বরে থাকা আলহাজ্ব আহমদ কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২য় নম্বরে থাকা বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় নম্বরে থাকা বদিউদ্দিনপাড়া কাশেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪র্থ নম্বরে থাকা এডভোকেট মমতাজুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।



এ প্রসঙ্গে আলহাজ্ব মাস্টার আহমদ কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবির বলেন, ‘২০১৫ সাল থেকে বিদ্যালয়বিহীন এলাকা হিসেবে মধ্য মেহেরনামার খাসপাড়াকে এক নম্বরে অগ্রাধিকার দিয়ে পেকুয়া থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তিনটি প্রস্তাব গেছে। গত মাসেও গেছে একই প্রস্তাব। কিন্তু মাত্র ১৫ দিনের ব্যবধানে পাল্টে গেছে সেই অগ্রাধিকার তালিকা। পেকুয়ার ইউএনও রহস্যজনক কারণে তালিকায় থাকা পাঁচ নম্বরের বিদ্যালয়কে অগ্রাধিকার বানিয়েছে। অথচ বিদ্যালয়ের অভাবে মেহেরনামার অরোনিমা আশ্রয়ণ প্রকল্পের শতাধিক শিশু প্রতিবছর ঝড়ে পড়ছে। ইউএনও সরেজমিনে গিয়ে সেই চিত্র দেখেছেনও।’


খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়বিহীন এলাকায় নতুন বিদ্যালয় স্থাপন করতে হলে যে কেউ একজনকে জমি দান করতে হয়। দিলরুবা কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে জমিদাতা হলেন জোবায়দা আক্তার ও পারভিন হাছিনা আকতার নামের দুজন নারী। বিদ্যালয়ের নামে তাঁরা মেহেরনামা মৌজায় বিএস ৯১৮ নম্বর খতিয়ানের সৃজিত বিএস ২৬০০ নম্বর খতিয়ানের ৬৬৮৩ বিএস দাগ থেকে ৩৩ শতক জমি দেবেন বলে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সঙ্গে অঙ্গিকারাবদ্ধ হয়েছেন। তবে পেকুয়া উপজেলা ভূমি কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সৃজিত ২৬০০ নম্বর খতিয়ানের ৬৬৮৩ বিএস দাগে জমি রয়েছে মাত্র ২২ শতক। খতিয়ানে বিদ্যালয়ের পক্ষে জমিদাতা এই দুই নারীর নাম নেই। খতিয়ানে মেহেরনামার বাসিন্দা শরাফত আলীর তিনপুত্র ও তিন মেয়ের নাম রয়েছে। তাঁরা জমিদাতা ওই দুই নারীর ওয়ারিশ ও আত্মীয় নন।


জানতে চাইলে পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) গৌর চন্দ্র দে বলেন, অগ্রাধিকার তালিকা সম্পর্কে আমার তত ধারণা নেই। তবে অগ্রাধিকার তালিকা পাঠাতে ইউএনওর নেতৃত্বে একটি কমিটি আছে, সেই কমিটি যে সিদ্ধান্ত দেয় তার আলোকে আমাদের তালিকা পাঠাতে হয়। জমি বিষয়ে প্রশ্ন করা হলে গৌরচন্দ্র বলেন, জমিদাতা যদি দলিল সম্পাদন করে দিতে না পারেন তাহলে বিদ্যালয় বাতিল হয়ে যাবে। এ ক্ষেত্রে পেকুয়াকে বিদ্যালয় পাওয়া থেকে বঞ্চিতই হতে হবে।



এ বিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা বলেন, কাগজপত্র যাচাই-বাছাই করে প্রস্তাব পাঠিয়েছি।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে