চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার

নোয়াখালীতে ইশরাকের বহরে হামলা, বিএনপির ১৪৯ নেতাকর্মির বিরুদ্ধে মামলা




নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়ি বহরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মিদের হামলায় ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪৯ নেতাকর্মির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।   

শনিবার (১৫ জুলাই) বিকেলে ছাত্রলীগ কর্মি সজিবুল ইসলাম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে ১০০/১২০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

এসব তথ্য নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, তবে এ মামলার কোনো আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।    

স্থানীয় একাধিক বিএনপি নেতা জানায়,  নোয়াখালীতে বিএনপির পদযাত্রা সমাবেশে যোগ দিতে বিএনপি নেতা ইশরাক হোসেন গত বৃহস্পতিবার ১৩জুলাই বিকেলে গাড়ি বহর নিয়ে সোনাইমুড়ী বাইপাস সড়ক হয়ে নোয়াখালী জেলা শহরে আসছিলেন। যাত্রা পথে সোনাইমুড়ী বাইপাস সড়কের সামনে আসলে উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি আরিফ হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মিরা ইশরাকের গাড়িবহরে হামলা চালায়। একপর্যায়ে সেখানে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ৩ জন ছাত্রদল ও যুবদল নেতাকে গুরুতরে আহত করে। ঘটনার দুই দিন পর উল্টো বিএনপির ১৪৯ জন নেতাকর্মির বিরুদ্ধে মামলা দিয়েছে।  

সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি আরিফ হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তার নেতৃত্বে কোনো হামলা হয়নি।  ইশরাকের গাড়ি বহর থেকে আমাদের দলের নেতাদের নিয়ে অশ্লীল স্লোগান দেওয়া হয়। এরপর স্থানীয় এমপি সহ দলীয় নেতাদের রাস্তার পাশে থাকা ফেস্টুন ভেঙ্গে ফেলে বিএনপির নেতাকর্মিরা। পরে বাইপাস সড়ক এলাকায় আসলে ছাত্রলীগ প্রতিবাদ করে। এ সময় বিএনপির নেতাকর্মিরা ছাত্রলীগের নেতাকর্মিদের ওপর হামলা চালায়। সেখানে ৪-৫জন ছাত্রলীগ কর্মি আহত হয়। আহতদের মধ্যে থেকে সজিবুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যা বুলুর ছেলে মোহাম্মদ সানিকে প্রধান আসামি করা হয়েছে।  এছাড়া সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোতাহার হোসেন মানিক, সাধারণ সম্পাদক সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল মনসুর সেলিম, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন টুটুল, উপজেলা যুবদল সভাপতি জসিম উদ্দিন,সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মোস্তাফিজ ভূঁইয়া, পৌর যুবদল সভাপতি মারুফুর রহমান,উপজেলা ছাত্রদল সভাপতি নাজিম উদ্দীন রনি, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাদ্দাম, পৌর ছাত্রদল সভাপতি আলা উদ্দিন রাজু, সাধারণ সম্পাদক সোহেল উদ্দিন সজিবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মির নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০০/১২০ জনকে আসামি করা হয়।  

নির্বাচনের আগে নোয়াখালীতে বিএনপির নেতাকর্মিদের মাঠ ছাড়া করতে সরকার আবার বিএনপির নেতাকর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। তারা অভিযোগ করে বলেন, অবাক লাগে তারা হামলা চালালো এরপর উল্টো আবার মিথ্যা মামলা দিল। আমরা সোনাইমুড়ী ক্ষমতাসীন দলের নেতাকর্মিদের সন্ত্রাসী হামলা ও এই মিথ্যা মামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই। একই সাথে রাজনৈতিক শিষ্টাচার বর্জিত এ ধরনের হয়রানিমূলক মামলার থেকে বিরত থাকার আহবান জানাই।  

বিএনপির নেতাকর্মিদের ওপর হামলার পর মামলা নেওয়া হয়েছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি জিয়াউল হক বলেন, বিএনপির নেতাকর্মিরা আমাদের কাছে এমন কোনো অভিযোগ করেনি।  যারা অভিযোগ করেছে তাদের মামলা নেওয়া হয়েছে। বিএনপির অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
আরও খবর