দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৫ ডাকাত আটক

রাজধানী ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১৬ জুলাই (রবিবার)সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন,শনিবার গভীর রাতে সাভারের আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে তাদের কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় আটক করা হয়।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর থানার তেরশ্রী এলাকার মৃত আব্দুল আজিজ চৌধুরীর ছেলে মো. রাজ্জাক চৌধুরী (৩৮), মাদারীপুরের রাজৈর থানার শংকরদী এলাকার মৃত মফিজ খাঁর ছেলে মো. মাসুদ খাঁ (৪১), জামালপুরের সরিষাবাড়ি থানার পিংনা এলাকার মান্নান মন্ডলের ছেলে মো. হিরা মিয়া (৪১), পটুয়াখালীর দুমকি থানার উত্তর মুরাদপুর এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম মোল্লা ওরফে নজরুল (৫২), টাঙ্গাইলের নাগরপুর থানার আটিয়া উলাইল এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে মো. আনিসুর রহমান (৩০)।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, শনিবার গভীর রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই সহিদুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩টি সুইচগিয়ার, ১টি দেশীয় ছোরা, ১টি লোহার তৈরি পাইপ জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সাভার, আশুলিয়া ও ধামরাইসহ ঢাকার আশেপাশের বিভিন্ন জেলায় দীর্ঘদিন যাবত দলবদ্ধভাবে ডাকাতি করে আসছিলো। তারা ডাকাতির পাশাপাশি যাত্রীবেশে পরিবহনে উঠে বিভিন্ন নেশাজাতীয় হালুয়া অথবা স্প্রের মাধ্যমে যাত্রীদের অজ্ঞান করে তাদের সর্বস্ব লুটে নিয়ে যায়।

তারা একটি সংঘবদ্ধ চক্র। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের সাথে আরও কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর



6a2d0215dbe7f-130626010909.webp
মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের

১ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে



6a2a9c8b51140-110626053123.webp
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

৩ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে