কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

কুতুবদিয়ায় মাছের সাথে এ কেমন শত্রুতা!

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামে করিমদাদ ও শামশুল আলম নামের দুই মাছ ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকার মাছ বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী করিমদাদ ও শামশুল আলম জানান, তারা দু’জনে পুকুর লিজ নিয়ে মাছ চাষের পাশাপাশি পাঙ্গাশ মাছ বিক্রি করে আসছে।



কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেড়িবাঁধের বাহিরে ২৫ হাজার টাকা দিয়ে পুকুর লীজ নিয়ে মাছের চাষ করে আসছেন তারা। পুকুরে রুই, মৃগেল,পাঙ্গাশ, বাটাসহ মিশ্রজাতের মাছের পোনা ছেড়েছিলেন।


শনিবার গভীর রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরের পানিতে মৃত মাছ ভেসে ওঠে। এতে তাদের সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। তারা আইনের আশ্রয় নেবেন বলে জানান।


স্থানীয় আবু তাহের জানান, করিমদাদ ও শামশুল আলম দু’জনে প্রান্তিক মৎস্য চাষী, রাতের আঁধারে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে, তিনি প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দোষীদের শাস্তি দাবি করেন।



এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর