মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

চাকরি বাঁচাতে সহকর্মীকে জবাই করে খুন, ঘাতক কারাগারে

কক্সবাজারের চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল মাঠে এরশাদ আলী (২৮) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।


শনিবার রাত দশটার দিকে হাসপাতাল মসজিদের পাশের মাঠে এ ঘটনা ঘটে।



নিহত এরশাদ আলী কুষ্টিয়া জেলার মীরপুর থানা এলাকায় বাসিন্দা ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেল্থ কেয়ারের সেলস রিপ্রেজেনটেটিভ (এস আর) ছিলেন। ঘটনার পরপর জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ (এম আর) আশিক বিল্লাহকে (৩৪) ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। ফেলে যাওয়া মোটর সাইকেল আনতে গিয়ে তিনি আটক হন। তারা দু’জনই চকরিয়া উপজেলায় কর্মরত ছিলেন।


চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, মূল্যহ্রাসে ভিন্ন দোকানে কোম্পানির ওষুধ বিক্রিকে কেন্দ্র করে এস আর এরশাদ আলীর সাথে বাদানুবাদ হয় এম আর আশিক বিল্লাহর। এরশাদ আলী বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর হুমকি দেয়। এতে চাকরি হারানো ভয়ে সাথে থাকা ছুরি দিয়ে এরশাদ আলীকে জবাই করে হত্যা করে আশিক বিল্লাহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা বলেছেন আশিক বিল্লাহ।


তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে। আটক আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর