কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

নোয়াখালীতে ইয়াবাসহ ৮মামলার পলাতক আসামী গ্রেফতার



বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১টি হত্যা মামলা, ০২টি অস্ত্র মামলা এবং ০৫টি মাদক মামলাসহ সর্বমোট ০৮টি মামলার পলাতক আসামী নুর আলম প্রকাশ সাদ্দাম(৩০) গ্রেফতার করা হয়েছে ।


নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম পিপিএম(বার) এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, বেগমগঞ্জ মডেল থানা  নেতৃত্বে এসআই(নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম (বিপি৮১০১০৫৩১৪৩) সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। 


রোববার (১৬ জুলাই )  বিকেল ৫ঘটিকার সময় বেগমগঞ্জ থানাধীন বাংলাবাজার অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বেগমগঞ্জ মডেল থানাধীন ১নং আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ানপুল নামক স্থানে একজন মাদক ব্যবসায়ী নিজ হেফাজতে মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট মজুদ রাখিয়া বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইসহ আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে বিষয়টি অফিসার ইনচার্জ বেগমগঞ্জ মডেল থানা সাহেবকে অবহিত করিয়া তাহার নির্দেশক্রমে  ১৬ জুলাই ২০২৩ বিকেল পৌনে ৬টায় বেগমগঞ্জ মডেল থানাধীন ১নং আমানউল্লাহপুর ইউপিস্থ পলোয়ানপুলের উত্তর পাশে রামচন্দ্রপুর সাকিনে হোসেনের মুদীর দোকানের সামনে পৌঁছামাত্র বর্নিত আসামী নুর আলম প্রকাশ সাদ্দাম(৩০), পিতা-হাসমত উল্লা প্রকাশ আবুল হাসেম, সাং-পদিপাড়া মাথাওয়ালা বাড়ী, ডাকঘর, পদিপাড়া, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়াইয়া পালানোর চেষ্টাকালে তাহাকে আটক করে। তথায় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশীর নিয়ম মোতাবেক আসামী নুর আলম প্রকাশ সাদ্দাম তাহার পরিহিত জিন্সের প্যান্টের সামনে বাম পাশের পকেটে বিশেষ কায়দায় সাদা টিসু পেপারে মোড়ানো ০১টি সাদা পলিথিনের ভিতর নিজ হাতে বাহির করে দেওয়া মতে পাইয়া খুলে গননা করে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, প্রতিটি ট্যাবলেট ওজন ০.১ গ্রাম করিয়া (৫০.১)= ৫ গ্রাম, প্রতিটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার পুর্বক জব্দ তালিকা মূলে জব্দ করিয়া নিজ হেফাজতে নেই।


ধৃত আসামীর বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।



আরও খবর