নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১ হাজার ৫ শত মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ১৬ জুলাই ২০২৩ রবিবার শেরপুরের ঝিনাইগাতীতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর ঝিনাইগাতী উপজেলার কাছি মারা ধলী বিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী, ক্ষেত্র সহকারী গোলাপ হোসেন এবং ঝিনাইগাতী থানা পুলিশ, মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। এসময় বিলে অবৈধভাবে স্থাপিত ১ হাজার ৫ শত মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জালগুলো বিধি মোতাবেক ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় উপজেলা মৎস্য কর্মকতা, ঝিনাইগাতীকে নিয়মিত মামলা দায়ের করতে বলা হয়। উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন চায়না দুয়ারী জাল দেশীয় প্রজাতির মাছের নিরাপদ বংশ বিস্তার ও বেড়ে উঠা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আইনগতভাবে এটা নিষিদ্ধ হওয়ায় সবাইকে মাছ ধরতে এই জাল ব্যবহার না করার অনুরোধ জানান। তিনি জানান জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর